Seller Policy Pages

আইটি বাজারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম । আমাদের সেলার পলিসি সম্পর্কে  আপনাকে জানাতে চাই যে ,আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে পারি না । আপনারা যখন ওয়েবসাইটে কোন প্রোডাক্ট অর্ডার করেন সেই ক্ষেত্রে ওই প্রোডাক্ট এর মূল্য যদি হয় ৫০০ থেকে ৬০০ টাকা সে ক্ষেত্রে পুল পেমেন্ট করে দিতে হবে,আর যদি এই প্রোডাক্ট এর মূল্য হয় ১০০০ থেকে বেশি ,সে ক্ষেত্রে আপনাকে ২০ %পার্সেন্ট পেমেন্ট করলেও চলবে বাকিটা আমরা কন্ডিশনে দিব । তবে বলে রাকা ভাল আমরা কিছু প্রোডাক্ট টোটালি কন্ডিশনে দিই না সেগুলো হল অপটিক্যাল ফাইবার ,সার্ভার এবং সার্ভার রেক ।

আমাদের প্রোডাক্ট ডেলিভারি টাইম ঢাকার ভিতর ম্যাক্সিমাম ২ দিন এবং ঢাকার বাইরে ৩-৪ দিন তবে এটা কুরিয়ার এর উপর নির্বর করে।  এডভান্স দেয়ার পর ও যদি কোন কারণে প্রোডাক্ট রিসিভ করতে না পারেন আর প্রোডাক্ট যদি রিটার্ন আসে সেকেত্রে এডভান্স দেয়া টাকা ফেরৎ যোগ্য নয়। 

এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে আমরা কেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দি না , অনলাইন ব্যবসায় এখন রীতিমতো ক্রেতা এবং বিক্রেতার মধ্যে চোর পুলিশ খেলা , ক্রেতা বিক্রেতাকে বিশ্বাস করে না ,আবার বিক্রেতা ক্রেতাকে বিশ্বাস করতে পারে না ।

তবে আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই যেমন আমাদের ওয়েবসাইটে কাস্টমার অর্ডার করছে আমরাও ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি দিছি ,কিন্তু  ওই প্রোডাক্টে কেউ রিসিভ করে না ,আমরা যখন ফোন দিই উল্টা আমাদেরকে নানাভাবে হ্যারেজমেন্ট করা হয়, আবার অনেক সময় প্রোডাক্টটা রিসিভ করবে বলে কুরিয়ারে লোক থেকে নিয়ে প্রোডাক্টটা ওপেন করে ফেলে এবং ওপেন করার পর বলে যে আমি এই প্রোডাক্ট নিব না ,একটা প্রোডাক্ট যখন আনবক্সিং করে আর এটা যদি একসেপ্ট না করে সে ক্ষেত্রে লসটা কিন্তু আমাদেরই হয়, আবার অনেক ক্ষেত্রে আছে কাস্টমার আমাকে কিছু এডভান্স দিচ্ছে আমরা প্রোডাক্ট টা পাঠাইছি , ধরেন এই প্রোডাক্ট এর দাম হচ্ছে 50000 টাকা কিন্তু তারপরও কাস্টমার এটা তুলে নাই , কিছু দিন পর যখন প্রোডাক্টটা রিটার্ন আসছে এই প্রোডাক্ট কুরিয়ার থেকে নষ্ট করে ফেলছে এখন কুরিয়ারও কোন দায়ভার নেয় না, কাস্টমারও কোন দায়ভার নেয়না ,কাস্টমার তো ফোনই রিসিভ করে না, এরপর থেকে আমাদের কোম্পানি ডিসিশন নিচে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কোন প্রোডাক্ট দিব না ,এছাড়া আরো অনেক ঘটনা আছে আমরা ওগুলা নাই বললাম জাস্ট এই একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম ।

এখন আপনারাই বলুন এই অবস্থায় আমরা কি করতে পারি তবে আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই যে এই পর্যন্ত কোন কাস্টমার আমাদেরকে বলতে পারবেনা ,আমাদেরকে প্রোডাক্ট দেন নাই এরকম জিরো কমপ্লেইন , আমাদের এই আইটিবাজার  প্রতিষ্ঠান E-cab,BCS , ECS এদের মেম্বার আপনাদের যেকোন অভিযোগ আমাদেরকে জানাতে পারেন অথবা আমাদের বিরুদ্ধে যদি কোন কমপ্লেন থাকে আপনি এই সংস্থাগুলোকেও অবহিত করতে পারেন ,আশা করি আমরা আপনাদেরকে একটা ভালো সার্ভিস দিতে পারব এবং কাস্টমার এবং আমরা উভয় মিলে একটা ভালো আইটি প্লাটফর্ম করতে পারব ।

ধন্যবাদ আপনাদের সবাইকে ।

itBazar

itBazar || Total Networking Solutions

WhatsApp
Messenger